সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে লাগামছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ।

  • আপডেট সময় শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ৩.১১ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

লাগামছাড়া সংক্রমণ। ভয় ধরানোর মতো মৃত্যুর পরিসংখ্যান। মারণ করোনা ভাইরাসের সামনে মানুষের অসহায়। এর প্রমাণ হচ্ছে দৈনিক পরিসংখ্যান। একদিন আগেই বিশ্বরেকর্ড গড়ে ভারতে করোনা সংক্রমিত হয়েছিলেন প্রায় ৩ লক্ষ ১৫ হাজার মানুষ।

এবার সেই সংখ্যাটাও টপকে গেল ভারত। স্রেফ গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হলেন প্রায় ৩ লক্ষ ৩৩ হাজার মানুষ। সেই সঙ্গে রেকর্ড হারে বাড়ছে মৃতের সংখ্যাও। শুক্রবার সকালে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১৭ হাজার বেশি।

এই সংখ্যাটা দেশের তো বটেই গোটা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি।​

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com