সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর ধামইরহাটে মেডিসিন দোকানে অভিযান

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১২.০৬ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মেডিসিন দোকানগুলোতে
ড্রাগের পক্ষ থেকে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর
উপজেলা সদরের টিএন্ডটি মোড় ও আমাইতাড়া বাজারে ১৫টি মেডিসিন দোকানে এ অভিযান
চালানো হয়। অভিযান পরিচালনা করেন নওগাঁর সুপারিনটেনডেন্ট অব ড্রাগ রিফাত হোসেন।
উপজেলার টিন্ডটি মামুন ফার্মেসী দোকানের মেডিসিন রাখার ফ্রিজে মেডিসিনের সাথে
মাংস ও দুধ রাখা হয়েছে। যা কোন ভাবে রাখা যাবে না। এছাড়া ওই দোকানের ভেতরে আলু ও
বাইসাইকেল রাখা হয়েছে। মামুন ফার্মেসীর স্বত্বাধিকারী মো. হামিদুল ইসলাম কে তার
দোকান আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওই দিন তার দোকানের
লাইসেন্সসহ সকল কাগজ খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন হাটে খোলা বাজারে
মাটিতে পলেথিন বিছিয়ে মানুষের জীবন রক্ষাকারী ঔষধ বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আগামীতে হাটে গিয়ে এর বিরুদ্ধে অভিযান চালানো হবে।
রিফাত হোসেন বলেন, মূলত মেডিসিন দোকানের পরিবেশ সুরক্ষা ও সঠিক নিয়ম কানুন
মেনে ঔষধ বিক্রি করতে দোকানদারদের সচেতন করার লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ধরণের সমস্যা পরিলক্ষিত হয়েছে। এসব সমস্যা

তাদেরকে ধরিয়ে দেয়া হয়েছে এবং দ্রুত সেগুলোর সমাধানের কথা বলা হয়েছে। তারপরও কেউ
অনিয়ম করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com