সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নাটকীয় লকডাউন রাষ্ট্রের জন্য অশনী সংকেত : মোমিন মেহেদী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১১.৪২ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সারাদেশে দরিদ্র মানুষের আহাজারী বন্ধ করতে হয়তো ত্রাণ দিন না হয় লকডাউন তুলে নিন। নিন্মবিত্ত ও মধ্যবিত্তদেরকে অর্থনৈতিকভাবে সর্বশান্ত করতে স্বাস্থ্য-স্বরাষ্ট্র-খাদ্য মন্ত্রীর পাশাপাশি সচিবদের অপরিকল্পিত লকডাউনে নিরন্ন মানুষদের সংখ্যা প্রতিদিন বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় আপনাদের ব্যর্থতার দায় আমজনতার কাঁধের উপর চাপালে তাঁর ফলাফল ভয়ংকর হয়ে দাঁড়াতে পারে।

২২ এপ্রিল সন্ধ্যায় রিক্সাচালক-শ্রমজীবী-ভাসমানদের সাথে পথসভাকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তাদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন প্রেসিডিয়াম মেম্বার হাসানুজ্জামান চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সফিউদ্দিন দীপু প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নির্মম মহামারিতে রিক্সা উল্টে রেখে, কাজের জন্য বেরুনো পথচারিদেরকে মুভমেন্ট পাস চাওয়ার মধ্য দিয়ে হয়রানী বন্ধ করুন। লকডাউন দিতে হলে অবশ্যই শ্রমিক- মেহনতি মানুষের ঘরে কমপক্ষে ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ দশ হাজার টাকা পৌছানো হয়েছে কি না নিশ্চিত করুন, তারপর পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিন। অপরিকল্পিত এমন নাটকীয় লকডাউন রাষ্ট্রের জন্য অশনী সংকেত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com