সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে গরীব দুঃখী কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১১.৩৪ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের ‘‘ফতেহাবাদ গরীব দুঃখী ফাউন্ডেশন’র” উদ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সমাজের, অসহায়, কর্মহীন, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের লোকজনের মাঝে ইফতার ও রমজানের খাদ্য সামগ্র বিতরণ করা হয়। ২২ এপ্রিল বৃহষ্পতিবার বিকেলে ফতেহাবাদ গ্রামে করোনাকালীন সময়ে সরকারের ঘোষিত করোনাকালীন নীতিমালা সামাজিক দুরত্ব বজায় রেখে ফতেহাবাদ গ্রামের ২১০ টি পরিবারের মাঝে পবিত্র মাহে রামজানের ইফতার ও রামজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনেটির স্বেচ্ছাসেবিরা। ফতেহাবাদ গরীব দুঃখী কল্যান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক মো. সাইফুল ইসলাম মিঠু, ফতেহাবাদ গরীব দু:খি কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাজী সেলিম সরকার রিপন, সহ-সভাপতি হাজী জসিম উদ্দিনসহ অন্যান্ন সহস্যদের অর্থিক সহযোগিতায় ইফতার সামগি বিতরণ অনুষ্ঠানে মাওলানা মো. মেহেদি হাসানের সঞ্চালনায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসি মনির হোসেন এর পিতা হাজী সহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আমজাদ হোসেন, আক্তার হোসেন, তারেক গাজী, নাঈম গাজী,সোহাগ গাজী, হেলাল গাজী,নজরুল মুন্সী,মো.আবদুর রশিদ ব্যাপারী,শামীম জমাদার, সফিকুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সৌদি আরব প্রবাসী মোঃ মনির হোসেন বলেন, এই সংগঠনটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক, মানবিক, সেচ্চাসেবী সংগঠন। এই সংগঠনের সদস্যরা সমাজের দুস্থ অসহায়, দ্ররিদ্র, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজের জনকল্যাণ মূলক কাজ করার অঙ্গিকার নিয়েছেন। তিনি আরও দেশের এই ক্রান্তিলগ্নে কারো বিন্দু পরিমান উপকার করতে পারলে আমার জীবন স্বার্থক। আমরা এলাকার অসহায় মানুষদের বিভিন্ন সময় আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সসহযোগতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। প্রসংগত, ফতেহাবাদ গরীব দুঃখী কল্যাণ ফাউন্ডেশন করোনার প্রথম ধাপে, বিভিন্ন দুর্যোগে ও পবিত্র রমজানে এবং ঈদে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com