সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় এনজিও পরিচালক ও হাটের ইজারাদারকে মারপিট করে টাকা ছিনতাই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১২.১৪ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রাম উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও বেতগাড়ী হাটের ইজারাদার মাহবুর আলম (৪৫) কে মারপিঠ করে ৬লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করেছে প্রতিপক্ষরা। আহত মাহবুব আলম বর্তমানে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।  এ ঘটনায়  আহসান হাবীব রাজাসহ ৪জনের বিরুদ্ধে গত সোমবার  সন্ধ্যায় রানীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন মাহবুর আলমের স্ত্রী নাজমা বেগম।   থানায় অভিযোগ  ও এলাকাবাসি সূত্রে জানাগেছে, জনৈক ব্যক্তির পুকুরের মাছের  ফিড  এর দাম বাবদ ৫ হাজার টাকার জামিনদার হন মাহবুব আলম। সেই টাকা  দাবী করে আসছিল আহসান হাবীব রাজাসহ কয়েকজন। ঘটনার দিন ১৪ এপ্রিল সন্ধ্যা  সাড়ে ৬টার দিকে সমিতির ও হাটের আদায়কৃত মোট  ৬লাখ ৭৫ হাজার টাকা নিয়ে বাড়ি  ফিরছিলেন মাহবুব আলম। এ সময় বেতগাড়ী বাজারের পান পট্টি বটগাছের নিচে  মাহবুব আলমের পথরোধ করে প্রতিপক্ষের উপজেলার আতাইকুলা গ্রামের মোসাদ্দেক আলীর ছেলে আহসান হাবীব রাজা(৩০)তার ভাই বাদশা(২৫) ও আবুজার(২৩) এবং ভবানীপুর গ্রামের খয়ের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৩)সহ আরো ৫/৬ জন তাকে ঘিরে ধরে করে টাকা দাবি করে। মাহবুব আলম টাকা দেয়ার কয়েকদিন সময় চাইলে কোন কথা না শুনে তাকে কিল,ঘুস ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তার কাছে থাকা ৬লাখ ৭৫ হাজার টাকা নিয়ে প্রতিপক্ষরা পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় মাহবুবকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাহবুব আলমকে মারপিটের বিষয়টি বেতগাড়ীর বাজারের সিসি টিভিতে ফুটেজ রেকর্ড রয়েছে। এ বিষয়ে রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ বলেন, এই ঘটনার বিষয়ে উভয়পক্ষে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের তদন্তকারি কর্মকর্তা রাণীনগর থানার সাব-ইন্সপেক্টর আব্দুর রহিম জানান,ঘটনার তদন্তে মাহবুবকে মারপিটের অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া মাহবুব আলমের প্রতিপক্ষরা ও  মাহবুব আলমের কাছে থেকে সাড়ে ৭ হাজার টাকা পাবেন মর্মে থানায় অভিযোগ করেছেন। দুটি অভিযোগের তদন্তশেষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com