সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের ধান শ্রমিক কাটা ও মাড়াই কাজে গাজীপুর জেলায় প্রেরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১২.০০ পিএম
  • ৯৮৭ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও সদর উপজেলা হতে ৪০ জন মৌসুমের বোরো ধান-কাটা-মাড়াই শ্রমিক নিয়ে হিমেল পরিবহন একটি কোচ ঠাকুরগাঁও হতে গাজিপুর ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করলো। বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের সামনে,জেলা প্রশাসক ডঃকে.এম কামরুজ্জামান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন চলতি মৌসুমের বোরো ধান-কাটা-শ্রমিক প্রেরণ অনুষ্ঠান উদ্ভোধন করেন। প্রতি বছরই বিভিন্ন অঞ্চলে ধান কাটতে যাওয়া শ্রমিকদের মধ্যে সদর উপজেলা গড়েয়া ইউনিউনের শ্রমিকরা সবচেয়ে বেশি যেয়ে থাকে।এ বছরেও গড়েয়া ইউনিয়ন থেকে ৪০ জনের একটি শ্রমিক দল দুপুরে ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। বোরো মৌষুমে ধান কাটার জন্য শ্রমিকরা দেশের হাওর অঞ্চল সহ বিভিন্ন জেলায় ধান কাটতে যায়।এরোই ধারাবাহিকতায় লকডাউন চলা কালিন সময়ে বোরো,মৌষুমের ধান কাটার উদ্দেশে ধান কাটা শ্রমিকরা সামাজিক দুরত্ব মেনে গাজিপুর ঢাকার উদেশ্যে যাএা শুরু করেন। এ বিষয়ে শ্রমিকদের পরিবারের লোকজন সাংবাদিক কে জানান তারা যেন ভাল ভাবে কাজ করে ফিরে আসেন এবং সংসারের অভাব পূরন করতে পারেন এটাই প্রত্যাশা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com