সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

একটুর জন্য আগুন থেকে রক্ষা পেল স্বপ্নের ঘর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১১.৩৭ এএম
  • ৫৪০ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় রান্না ঘরে গভির রাতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পাশেই ছিল বড় একটি থাকার দোতলা টিনের ঘর। আগুন ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যেত স্বপ্নের ঘর। ঘটনাটি ঘটেছে, (২১ এপ্রিল) রাত ১ টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের পুর্ব বুড়িরচর পুরাঘাটা মোসলেম মৃধা বাড়ির রান্না ঘরে কেরোসিন ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রান্নাঘরের পাশে থাকা মোসলে মৃধার ছেলে রুবেল ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রুবেলের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে রান্নাঘরের দক্ষিণ পাশ পুড়ে আংশিক ক্ষতি হয়। এ ব্যপারে রুবেল মৃধা বলেন, রাত প্রায় ১ টার দিকে ঘুমানোর প্রস্তুতি নিতে ছিলাম। ঠিক তখন ঘরের বাহিরে লোকজনের কথা শুনতে পেয়ে সাথে সাথে আমি ঘরের বাহিরে বের হই। এর মধ্যেই দেখি আমাদের রান্না ঘরের দক্ষিণ পাশ দিয়ে দাও দাও করে আগুন জ্বলছে এবং যারা আগুন ধিয়েছে তারা আমার টের পেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে।

 

কিন্তু আমি তাদের কে চিনতে পারিনি। পরে আমার ডাক চিৎকারে বাড়ির পাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভায়। রেজাউল করিম বলেন, গভীর রাতে আমার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আমি সন্দেহ করছি ইউনিয়ন নির্বাচন নিয়ে এ আগুন লাগাতে পারে প্রতিপক্ষরা। কারণ আমি নৌকা মার্কার প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থন করি। আর তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার হুমায়ুন কবিরের সমর্থন না করায় আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিলো হুমায়ুন কবির। আমি তার ভয়ে বাড়িতে থাকতে পাছি না। এমনকি পুরাকাটা ফেরিঘাট বাজারের দোকানদারদের হুমায়ুন কবির বলে দিয়েছে কোন প্রকার মালামাল যাতে বিক্রি না করা হয় আমাদের। আমি ধারণা করতেছি হুমায়ুন কবিরের লোকজনে এ কাজ করতে পারে। প্রশাসনের কাছে জোর অনুরোধ তদন্ত করে সঠিক বিচার করার জন্য। হুমায়ুন কবির বলেন, রুবেল, রেজাউল এরা আমার চাচাতো ভাই। এদের সাথে আমাদের সাথে কোনরকম জমিজমা নিয়ে ঝামেলা নেই। অহেতুক ভাবে আমার নামে মিথ্যা অভিযোগ করছে। কারন রেজাউল একটি মামলার আসামি হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি সত্য ঘটনা উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হোক। সকালে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম। এছাড়া তিনি বলেন, আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রান্নাঘরের একাংশ পুড়ে গেছে। তদন্ত করে দেখছি কারা এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া যদি ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com