সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির বসতভিটায় রোপনকৃত লিচু গাছে আম

  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৬.৫৮ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী, রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে লিচু গাছে লিচু ও একই সাথে আম ধরার ঘটনা ঘটে। গতকাল রোববার সদর উপজেলার ছোটবালিয়া সিংগিয়া কোলনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের আব্দুর রহমান (মটকি)’র বাড়িতে একটি লিচু গাছে ছোট ছোট লিচু ধরেছে। ওই গাছে লিচুর একটি থোকায় লিচুর সাথে একটি আম ধরতে দেখা যায়।

বিষয়টি মটকির নাতি হৃদয় প্রথম দেখতে পায়। সে বিষয়টি তার দাদাকে জানালে এলাকার লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে এলাকার লোকজন ঘটনাটি দেখার জন্য সেখানে ভীড় জমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পরলে আশ পাশের বিভিন্ন জেলার লোকজন এক নজর দেখার জন্য সেখানে যাচ্ছেন এবং বিষয়টি নিজের চোখে দেখে আসছেন।

এ বিষয়ে বালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তি বলেন, ঘটনাটি অলৌকিক। এ জাতীয় ঘটনা এর আগে চোখে পরেনি। তবে লিচুর সাথে আম ধরার ঘটনা দেখার জন্য বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসেছেন সেখানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com