সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় নওগাঁয় মামলা-জরিমানা গত ৪ দিনে ৩৯টি মামলায়

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১০.৩৯ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে
সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন শনিবার পর্যন্ত স্বাস্থ্যবিধিসহ করোনা ভাইরাস
প্রতিরোধে সরকার ঘোষিত বিভিন্ন বিধি নিষেধ অমান্য করার কারনে জেলায় ভ্রাম্যমান
আদালতে মোট ৩৯টি মামলায় ২০৯ ব্যক্তির বিরুদ্ধে ৪১ হাজার ৭শ ৯০ টাকা জরিমানা আদায়
করা হয়েছে। নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা বলেছেন জেলা করোনা
প্রতিরোধে কঠোরভাবে লকডাউন মানতে সাধারন মানুষকে বাধ্য করতে জেলা প্রশাসক মোঃ
হারুন-অর-রশিদের নির্দেশে এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত জেলা
ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন মাস্ক না পড়া, সামাজিক দুরত্ব না মানা, সরকার ঘোষিত যেসব
দোকানপাট বন্ধ রাখার কথা সেগুলো খুলে রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ না মানার কারনে এসব
মামলা এবং জরিমানা করা হয়েছে। তিনি জানান লক ডাউনের প্রথম দিনে ১৪ এপ্রিল বুধবার
জেলায় ১টি মামলায় ২ জনের মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় দিন ১৫ এপ্রিল
বৃহষ্পতিবার জেলায় ১৩টি মামলায় মোট ৭১ জন ব্যক্তির বিরুদ্ধে ১৬ হাজার ৭শ টাকা জরিমানা
করা হয়। তৃতীয় দিন শুক্রবার ১৬ এপ্রিল জেলায় ১৬টি মামলায় মোট ৮৭ জন ব্যক্তির বিরুদ্ধে ১৭
হাজার ৯শ ৪০ টাকা এবং চতুর্থ দিন ১৭ এপ্রিল শনিবার ৯টি মামলায় মোট ৪৯ জন ব্যক্তির
বিরুদ্ধে ৬ হাজার ৭শ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট
রাজিয়া সুলতানা বলেন, লকডাউনের জনসমাগম নিয়ন্ত্রণের জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা
করছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে জেলায় ভ্রাম্যমাণ আদালতের
১৬টি দল কাজ করছে। তিনি বলেন মানুষ যদি সচেতন না হয়, তাহলে শতভাগ স্বাস্থ্যবিধির সাফল্য
আসবে না। একজনকে অর্থদন্ড দেওয়ার মানে তাঁর আশপাশের মানুষ যেন আরও সচেতন হোন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com