সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিয়ান্মারের সেনাপ্রধানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১২.১২ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

মঙ্গলবার যুক্তরাষ্ট্র,রোহিঙ্গাদের গণহত্যার জন্য মিয়ান্মারের সেনা প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে। এ দিকে মিয়েন্মার জাতিসংঘের শীর্ষ আদালতে গণহত্যার অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করেছে।

জুলাই মাসেই যুক্তরাষ্ট্র, সে দেশের সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্ল্যাং ‘এর যুক্তরাষ্ট্র সফরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু মঙ্ঘরবারের পদক্ষেপ ছিল আরো কঠোর। এই নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে তাঁর কোন সম্পদ থাকলে তার লেন দেন বন্ধ করা হয় এবং যুক্তরাষ্ট্রের যে কারও তাঁর সঙ্গে আর্থিক লেনদেনকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয়।আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ান্মারের তিন জন শীর্ষ কমান্ডার এবং অন্যান্য দেশের আরো ১৪ জনের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রী স্টিভেন মানুচিন এক বিবুতিতে বলেন যুক্তরাষ্ট্র নিরাপরাধ অসামরিক জনগোষ্ঠির উপর কোন প্রকার নির্যাতন, অপহরণ, যৌন সহিংসতা কিংবা নির্মমতা সহ্য করবে না।

তিনি বলেন মানবাধিকার লংঘনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং মানবাধিকার লংঘনকারিরা যেখানেই তৎপর হোক না কেন আমরা তাদের জবাবদিহিতার সম্মুখীন করবো।

যুক্তরাষ্ট্র বলেছে যে মিন অন হ্ল্যাং ‘এর নেতৃত্বে সৈন্যদের বিরুদ্ধে গণধর্ষণ এবং যৌন নিপীড়নের বিশ্বাসযোগ্য খবর আছে।

যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই সর্বসাম্প্রতিক পদক্ষেপটি এমন এক সময় নেয়া হলো যখন মিয়ান্মারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালতে এই অভিযোগের শুনানি চলছে যে তারা ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লংঘন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com