সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মহাখালীর ডিএনসিসি মার্কেটে ২০০ শয্যার আইসিইউ

  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৯.২৫ এএম
  • ৭৭৬ বার পড়া হয়েছে

মহাখালীর ডিএনসিসি মার্কেটে আগামী সপ্তাহে ২০০ শয্যার আইসিইউ চালু হবে। পাশাপাশি সেখানে ১ হাজার ১৫০ শয্যার আইসোলেশন সেন্টার থাকবে।

গত বছর দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে অক্সিজেন সিলিন্ডার, প্লাজমা, চিকিৎসকের পরামর্শ পেতে সহায়তা করছে ‘সংযোগ: কানেকটিং পিপল’ নামের ফেসবুক গ্রুপটি। সংযোগের উদ্যোক্তাদের একজন আহমেদ জাবেদ জামাল বলেন, এখন আইসিইউর চাহিদা অকল্পনীয়ভাবে বেড়েছে।

গত বছরের ২ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দেন। কিন্তু এক বছরেও দেশের অধিকাংশ জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপন করা যায়নি। বরিশাল বিভাগের ছয়টি জেলার সব কটিতেই নতুন রোগী শনাক্ত বাড়ছে। অথচ বরিশাল বিভাগের শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি আইসিইউ শয্যা রয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, অন্য জেলার জটিল রোগীরাও এই হাসপাতালে আসছেন। কখনোই আইসিইউ ফাঁকা থাকছে না।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য নজরুল ইসলাম  বলেন, গত এক বছর করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একেবারেই মনোযোগ দেয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে যথেষ্ট ঘাটতি ছিল। যথেষ্ট সময় পাওয়ার পরও পর্যাপ্ত আইসিইউর ব্যবস্থা করা যায়নি। এখন সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com