সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অভিনেত্রী কবরী লাইফ সাপোর্টে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৮.৫৫ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় বাংলা সিনেমা সুতরাং এর মাধ্যমে আগমন ঘটে দেশের জনপ্রিয় অভিনেত্রী নারায়ণগঞ্জের মেয়ে সারাহ বেগম কবরীর, সেই পথ চলা শুরু থেকে নায়িকা কবরীকে পিছন ফিরে তাকাতে হয়নি,তিতাস একটি নদীর নাম, রংবাজ,সারেং বউ,সুজন সখির মতো পরবর্তীতে তার অসংখ্য কালজয়ী ছবি বাংলার মানুষের মন জয় করে নেয়।

নায়িকা কবরী অভিনয়ের ইতি ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগে যোগদান করে সংসদ সদস্য হয়ে রাজনীতিতে নারায়ণগঞ্জের মাঠ কাঁপান কবরী।

দেশের স্বনামধন্য চিত্রনায়িকা এবং সাবেক সংসদ সদস্য কবরী আজ লাইফ সাপোর্টে। কবরীর ছেলে শাকের চিশতী জানায় তার মায়ের অক্সিজেন ওঠানামা করছে এবং তিনি প্রানপন লড়ছে, তার মায়ের শরীরে করোনাভাইরাস বাসা বাঁধার কারণে তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে বৃহস্পতিবার দুপুরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়,তার ফুসফুসের অবস্হা ভালো নয়।

কবরীর ছেলে শাকের চিশতী তার মায়ের জন্য দেশবাসী এবং তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com