সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যাঁরা জরুরি সেবার সঙ্গে জড়িত লকডাউনের আওয়াতামুক্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৩.৩৩ পিএম
  • ৭৫৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় দিনের মতো চলছে ‘সর্বাত্মক লকডাউন’। বিশেষ প্রয়োজন ছাড়া চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। কিন্তু জরুরি সেবার সঙ্গে জড়িত এমন অনেককে চলাচল করতে হচ্ছে। আর এখানেই বেধেছে বিপত্তি।

প্রথম দিনের লকডাউনে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশ তল্লাশি চৌকি বসিয়েছিল। জরুরি সেবার আওতায় পড়া চিকিৎসকদের আটকানোর কথা শোনা গেছে গতকাল। সাংবাদিককে মামলা দেওয়ার ঘটনাও শোনা গেছে।

সরকারঘোষিত ‘কঠোর লকডাউন’ চললেও ব্যাংক, শিল্পকারখানা, হাসপাতালসহ জরুরি সেবার সঙ্গে জড়িত এমন অনেকেকে বের হতে হয়েছে সড়কে। বের হওয়ার পর তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এসব নিয়ে আবার গণমাধ্যমেও লেখালেখি হয়েছে। ফলে পুলিশ সদর দপ্তর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে, যাতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা জানতে পারেন, কাদের মুভমেন্ট পাস দরকার আর কাদের দরকার নেই।

লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যারা থাকবেন, তাঁদের বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, যারা লকডাউনের আওতামুক্ত থাকবে, তাঁদের চলাচল করতে হলে মুভমেন্ট পাস লাগবে না। সে অনুযায়ী সবাইকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

যাঁরা  লকডাউনের আওয়াতামুক্ত

১. চিকিৎসক

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা

১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com