সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১২.৩৯ এএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলার  পৃথক সড়ক দুর্ঘটনায় সুবর্ণচর উপজেলায় দুইজন ২ জন এবং বেগমগঞ্জ উপজেলায় একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরবাটা (মুগবুলিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং দুপুর একটায় বেগমগঞ্জের কাদিরপুরে ইউনিয়নের পূর্ব গয়েছপুরে এসব দুর্ঘঠনা ঘটে।
নিহতরা হলেন, সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র মো. রাসেল (৩০) ও হাতিয়া উপজেলার জোড়খালী গ্রামের আজিজুল হকের পুত্র করাতকল শ্রমিক মো. নোমান হোসেন (৩৮)। অপরদিকে, বেগমগঞ্জ উপজেলায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, বিদ্যুতের খুঁটি নিয়ে একটি লরি (ঢাকা মেট্রো-শ ১৪-০৩০৩) সুবর্ণচর উপজেলার ভূঞারহাটের দিকে যাচিছল। পথে চরবাটা ইউনিয়নের দক্ষিন পশ্চিম চরবাটা (মুগবুলিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে, চেয়ারম্যান-সোনাপুরঘাট সড়কে ভূঞারহাট থেকে ছেড়ে আসা সিএনজি-চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রি রাসেল ও নোমান হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং চালকসহ অপর তিনযাত্রী আহত হন।
তিনি জানান, জানান, ঘটনাস্থল থেকে লরি ও সিএনজি অেেটারিকশাটি উদ্ধার করা হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবেরহাট-পাকমুন্সিরহাট সড়কে গয়েছপুর এলাকায় বালি বোঝাই পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একব্যক্তি নিহত এবং দুইজন আহত হয়েছেন। নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com