সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ১১.৩৪ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৯ হাজার ৯৮৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ হাজার ১৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত সাত লাখ ৩১ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ৩৩৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯১ হাজার ২৯৯ জন।

আর গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৯৯৫টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৮২৫টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৯৫ হাজার ৬১৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৯৭ হাজার ২৪৮ টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১২ লাখ ৯৮ হাজার ৩৬৫টি।

দেশে বর্তমানে ২৫৫টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে ১২১টি, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৩৪টি এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১০০টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com