মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধা সনদ পাননি রায়পুরের সিরাজ বেপারী

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৫.১৬ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ ইতিহাসের অন্তরেও ইতিহাস থাকে। তিনি একজন মুক্তিযোদ্ধা অথচ তার মুক্তিযোদ্ধা সনদ নেই। মোহাম্মদ সিরাজ বেপারী, পিতা-মৃত অনি মীয়া বেপারী, ১ নং ওয়ার্ড ১০নং ইউনিয়ন রায়পুর, লক্ষ্মীপুর। স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র অংশগ্রহণের জন্য ভারতের বিভিন্ন জায়গায় তিনি ট্রেনিং অংশগ্রহণ করেছেন, ট্রেনিং শেষে ৬০ জনের একটা গ্রুপ বাংলাদেশে এসে ২০জন করে তিন ভাগে বিভক্ত হয়।

২০জন আসলো রায়পুরের কাজির দিঘীরপাড়ের দিকে- ২০জন লক্ষুীপুরে। আর তিনি সহ বাকী ২০জন রামগঞ্জ চাটখিলে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি রায়পুরে রাজাকারদের হাতে ধরাও পড়েন, এল এম স্কুলে রাজাকার ক্যাম্পে বন্দি ছিলেন সাতদিন, বন্দী থাকাকালিন স্থানান্তরিত হওয়ে লক্ষ্মীপুর, ফেনী, এবং চট্টগ্রামে দীর্ঘদিন বন্দী থেকে চট্টগ্রাম থেকে মুক্তি পেয়ে আবার রায়পুরের এসে যুদ্ধ করেতে ফিরে যান। জীবিত মুক্তিযোদ্ধাগণও সাক্ষ্য দিচ্ছেন যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তিনার কোন প্রমান পত্র নাই, উনার মুক্তিযুদ্ধের সদস্য টোকেনটিও হারিয়ে গেছে।

সিরাজ বেপারী নিজ ইউনিয়ন ১০নং ইউনিয়নের বাসিন্দা। বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম সাহেবের বলেছেন সিরাজ বেপারী যেন মুক্তিযোদ্ধা সনদ পায় সে জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিরাজ বেপারীর শেষ চাওয়া একজন মুক্তিযোদ্ধা হিসাবে সনদ আর সম্মানী ভাতা পাই আর না পাই দুঃখ নাই, কারন আমার স্বাধীন দেশে আমি বসবাস করতেছি। মুক্তিযুদ্ধের সরকারের কাছে আমার একটাই চাওয়া লাল সবুজের পতাকার সম্মানে অধিষ্ঠিত হয়ে কবরে যেন যেতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com