মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার সম্মান ‘গোল্ডেন শু’ লেভানদোস্কির

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৩.১৪ পিএম
  • ৮০৮ বার পড়া হয়েছে

ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার সম্মান ‘গোল্ডেন শু’ পাওয়া হয়নি এই পোলিশের। তবে ৫৬ গোল করে বায়ার্নকে জিতিয়েছেন সম্ভাব্য ছয় শিরোপার সবগুলো। নিজে হয়েছেন ফিফার ‘দ্য বেস্ট’। গত মৌসুমটা নিজেরই করে নিয়েছিলেন রবার্ত লেভানদোস্কি। এবার গোল্ডেন শু না পাওয়ার আক্ষেপ মিটতে যাচ্ছে তার। বায়ার্নের গোলমেশিন লেভানদোস্কির ধার বেড়েছে এবার। ২৫ ম্যাচেই তার গোল ৩৫টি!

ইউরোপের মর্যাদার পাঁচ লিগে প্রতি গোলের জন্য পয়েন্ট ২। তাই ৭০ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন শু’ জয়ের সুবাসই পাচ্ছেন লেভানদোস্কি। দুইয়ে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো পিছিয়ে ১০ গোল আর ২০ পয়েন্টে। বুন্দেসলিগায় লেভানদোস্কিদের ম্যাচ বাকি আরো ছয়টি। আর সিরি ‘এ’তে জুভেন্টাসের আটটি। চোটের জন্য লিগে বায়ার্নের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলা হয়নি লেভানদোস্কির। তবে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন আবার। পরের ছয় ম্যাচে আর পাঁচ গোল করলে বুন্দেসলিগায় এক মৌসুমে জার্ড মুলারের সর্বোচ্চ ৪০ গোলের কীর্তিও ছুঁয়ে ফেলবেন লেভা। তাঁর লক্ষ্যও সেটা, ‘আমি প্রতিটি ম্যাচ ধরে খেলতে চাই। এই মৌসুমে ছন্দে আছি। ৪০ গোল অসম্ভব কিছু নয়’ বলে জানিয়েছেন লেভানদোস্কি।

১০০ মিলিয়ন ইউরোয় জুভেন্টাস ক্রিস্তিয়ানো রোনালদোকে কিনেছিল চ্যাম্পিয়নস লিগ জিততে। সে আশায় গুড়েবালি। গত তিন মৌসুমে সেমিফাইনালের গণ্ডিই পার হতে পারেনি জুভেন্টাস। করোনায় টালমাটাল অর্থনীতিতে এই মৌসুম শেষে তাঁকে ছেড়েও দিতে পারে ইতালিয়ান ক্লাবটি। যদিও ২৭ ম্যাচে ২৫ গোল নিয়ে রোনালদোই সিরি ‘এ’র এ পর্যন্ত শীর্ষ গোলদাতা। তাঁর পারফরমেন্সে বোঝার উপায় নেই বয়স পেরিয়ে গেছে ৩৬ বছর। এর পরও লেভানদোস্কির সঙ্গে ১০ গোলের ব্যবধান কমিয়ে আনাটা কঠিন তাঁর জন্য।

অন্যদিকে ৩৩ বছর বয়সী লিওনেল মেসি সেরা ছন্দে নেই এবারের মৌসুমে। এর পরও লা লিগায় সর্বোচ্চ ২৩ গোল তাঁর। আরো একবার পিচিচি জেতাটা খুবই সম্ভব মেসির। তবে এবার অন্তত গোল্ডেন শু জেতার স্বপ্ন দেখছেন না তিনিও। এ ছাড়া ফ্রাংকফুর্টের আন্দ্রে সিলভার গোল ২৩ আর পিএসজির কিলিয়ান এমবাপ্পের ২১টি। তাঁরাও অনেক পিছিয়ে লেভানদোস্কির চেয়ে। সব মিলিয়ে গোল্ডেন শু জেতাটা হয়তো সময়েরই অপেক্ষা লেভার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com