সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ২.৫৯ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে সারাবিশ্বে সংক্রমণের সংখ্যা ১৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার তাদের প্রাত্যহিক বুলেটিনে এ তথ্য জানিয়েছে। খবর তাসের।
খবরে বলা হয়, ১৩ এপ্রিল মস্কো সময় ১৭:১৩ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৩ কোটি ৬২ লাখ ৯১ হাজার ১২৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ২৯ লাখ ৪১ হাজার ১২৮ জনে দাঁড়ালো।

এদিকে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ৫ লাখ ৬৭ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছে এবং ৯ হাজার ৫২১ জন মারা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের উপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী প্রাত্যহিক মোট আক্রান্তের ৩০ শতাংশেরও বেশি (১৭৫,৬১৪ জন) দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে আক্রান্ত হয়েছে। এরপরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে এক লাখ ৫৯ হাজার ১৬৩ জন এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এক লাখ ৫৩ হাজার ৫৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com