সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিয়ে করেছেন অভিনেত্রী নাজিরা মৌ

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৩.৪৬ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বিয়ের তিন মাস পর জানা গেল টেলিভিশন অভিনেত্রী নাজিরা মৌয়ের বিয়ের খবর। চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় বিয়ে হয়েছে তার। বিয়ের প্রসঙ্গে নাজিরা জানান, ‘পাত্র মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী। তিনি থাকেন যুক্তরাজ্যে।

তিনি বলেন, ‘বন্ধুর মাধ্যমে মিজানের সঙ্গে আমার পরিচয়। এর কিছুদিন পর সে আমাকে পছন্দের কথাটি জানায়। এরপর পারিবারিকভাবে আমাদের বিয়ে। বিয়ের পর আমি অসুস্থ থাকার কারণে খবরটি জানানোর সুযোগ হয়নি।’ গত মার্চের দ্বিতীয় সপ্তাহে দুবাইতে মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন তারা।

২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার। তবে এর পরের ৮ বছর শুধু র‌্যাম্প মডেল ও বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com