সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা সুস্থ্য আছেন বলে জনগণের জন্য কাজ করছেন : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ১০.২১ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ্য আছেন বলে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। করোনা মহামারিতে সকলেই তার জন্য দোয়া করবেন। মানুষ মানুষের জন্য। সঠিক নেতৃত্বে খরচ করা হলে অনেক ভাল কাজ হবে।

তিনি বলেন, নওগাঁ জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্্ের সেন্ট্রাল অক্্িরজেন সাপ্লাই সিস্টেম প্লান্ট স্থাপন করা হবে। যাতে করোনাকালীন অক্্িরজেনের জন্য কেউ মারা না যান। আশেপাশের উপজেলার জনগণও এই সুবিধা পাবেন। করোনাকালীন সময়ে তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান।

উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে মঙ্গলবার সকাল ঢাকা নিজ অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলা কেভিড-১৯ চিকিৎসা ব্যবস্থাপনায় স্বাস্থ্য কমপ্লেক্্র সেন্ট্রাল অক্্িরজেন সাপ্লাই সিস্টেম প্লান্ট স্থাপন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন।

নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ছিলেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুল বারী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com