সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও জেলার আখানগর বাজার সংলগ্ন বাড়িতে চেতনা নাশক ঔষধ মিশিয়ে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ১০.০২ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের আখানগর বাজার সংলগ্ন আমিরুল ইসলামের (মাস্টার) বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

১৩ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক আমিরুল ইসলাম (মাস্টার) বলেন, গত কাল বিকেল থেকে আমাদের কেন যেন বেশি ঘুম ঘুম লাগে আমরা রাতে খাবার খেয়ে একটু তারাতাড়ি ঘুমায়ই। রাতে এতো বেশি ঘুম আসে যাতে চোখ খুলতে পারি না পরিবারের সকলে। তবে তার ধারণা হচ্ছে টিউবওয়েলে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা।

তিনি বলেন, রাত আনুমানিক ২ঃ৩০ মিনিটে চুরির ঘটনা ঘটতে পারে। কি কি চুরি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমার শয়ন রুমে থাকা একটি সিন্ধুক ছিল সিন্ধুজটা লেপের উপরে বাইরে নিয়ে যায় এবং সিন্ধুকের তালা ভেঙ্গে ভিতরে থাকা ৬ ভরি স্বর্ন নগদ ৭০ হাজার টাকা এবং প্রয়োজনী কাজ পত্র নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আশরাফুল হক বলেন, বিষয় টা সকালে শুনে আমিরুল ইসলামের (মাস্টার)বাড়িতে যাই গিয়ে দেখি তাদের ঘরে থাকা সিন্ধুকের স্বর্নলঙ্কার নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজ পত্র চুরি হয়েছে।

চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে ৭ নং চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, চুরির ঘটনা শুনেছি এবং ইউপি সদস্যে তৎক্ষনাৎ ঘটনা স্থলে পাঠিয়েছি। আমিরুল ইসলামের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com