সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যবিধির নামে গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ৯.৫৬ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মানার নামে গণপরিবহনে রীতিমতো যে ভাড়া নৈরাজ্য চলছে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিল।

আজ ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার বাংলাদেশ প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা, যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক মজনু, জামাল শিকদার সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, “সরকার গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন ঘোষণার পর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে এক সিট খালি রেখে ৬০% ভাড়া বৃদ্ধি করে।

কিন্তু ৬০% ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত কি সরকার নির্ধারিত প্রতি কিঃ মিঃ ভাড়ার উপর নাকি রাস্তায় আদায়কৃত ভাড়ার উপর তা পরিষ্কার করা হয়নি। যেখানে ইতিমধ্যেই সিটিং ও ওয়েবিল এর নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে সেখানে এই ৬০% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গণপরিবহনে ভাড়া নৈরাজ্য আরো বাড়িয়েছে। দেখা যাচ্ছে একই পরিবারের দুই জন সদস্য পাশাপাশি সিটে বসলেও তাদেরকে বাড়তি ৬০% ভাড়া দিতে হচ্ছে।” নেতৃবৃন্দ আরো বলেন, “কোন গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার নেই। হেলপার-ড্রাইভার মাস্ক থুতনিতে নামিয়ে রাখে। গাড়িতেই ধূমপান করেন। অর্ধেক সিট খালি রাখার কথা থাকলেও বাস ভরে যাত্রী নেন, অনেক সময় দাঁড়িয়েও যাত্রী নেন।

যাত্রীরা গণপরিবহন সীমিত থাকায় গাদাগাদি করে বাসে উঠতে বাধ্য হন। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা না করেই সরকারের এ সিদ্ধান্ত যাত্রীদের জন্য হিতে বিপরীত হয়ে দেখা দিয়েছে।” তারা আরো বলেন, “করোনা মহামারির কারণে পরিবহন খাতের জন্য যতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে মালিক-শ্রমিকরা শুধু ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তই মানছেন অন্য কোন নির্দেশনাই মানছেন না।

অবিলম্বে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ করা হোক। পাশাপাশি সুযোগসন্ধানী সিএনজি, মাইক্রোবাস, মোটরসাইকেল চালকরা মানুষকে জিম্মি করে যেভাবে কষ্টের অর্থ ডাকাতের মত হাতিয়ে নিচ্ছে তা বন্ধ করার দাবি জানাচ্ছি। একই সাথে গণপরিবনে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয় সুযোগসুবিধা সংযুক্ত করার আহ্বান জানাচ্ছি।” বার্তাপ্রেরক, গোলাম ফারুক মজনু যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ প্যাসেঞ্জার ওয়েলফেয়ার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com