সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের বোচাগঞ্জে ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তোলন

  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ১০.০২ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের ফুটকিবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য আক্তারুল ইসলামের পুত্র ১নং নাফানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মোঃমকলেসুর রহমান সরকারি নিষেধাজ্ঞা ও আইন অমান্য করে দেদারসে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে বিষয় টি যেন দেখার কেউ নেই।
ড্রেজার মিশিনে বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করছেন বালু ব্যাবসায়ী ১নং নাফানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য বালু ব্যাবসায়ী মোকলেসুর (মেম্বার)।উক্ত এলাকায় সরেজমিনে দেখা যায় তিনি একজন ইউপি সদস্য আর এই সদস্যের প্রভাব দেখিয়ে সরকারি রাস্তার পাশে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাহাড় গড়ে তুলেছেন।
এ বিষয়ে সাংবাদিকের সাথে কথা হলে ইউপি সদস্য মোকলেছুর রহমান মুঠোফোন বলেন আমি একজন ইউপি সদস্য,আমি আমার জমিতে বালু উত্তোলন করবো এতে কার কি আসে যায়।তোমার কোন লিখার থাকলে নিউজ করতে পারেন।এতে কোন বাধা নেই। উক্ত বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সাথে কথা হলে সাংবাদিক কে বলেন আজকেই প্রথম শুনলাম যে ফুটকিবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন ইউপি সদস্য মোকলেছুর।
আগামীকাল তার যথাযথ আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।এবং ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com