মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ৭.৫২ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত তিনতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রায়হানুল কবির, উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, সাবেক ডেপুটি কমান্ডার ইসার উদ্দিন সহ ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীরমুক্তিযোদ্ধাগণ ও সুধিজনসহ অনেকে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্পের আওতায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ফুলবাড়ীর প্রাণকেন্দ্রে ১০ শতাংশ জমির উপর নির্মাণ করা হয়েছে এ কমপ্লেক্স ভবন। কমপ্লেক্স ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোর এবং তৃতীয় তলায় কন্ফারেন্স হল রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com