সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মামুনুল ও দুর্নীতিবাজদেরকে পুষে রাখবেন না : মোমিন মেহেদী

  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ৪.২০ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মামুনুল ও দুর্নীতিবাজদেরকে পুষে রাখবেন না; যদি অপরাধ প্রমাণিত হয় বিচারের আওতায় আনুন, নির্দোশ হলে মুক্ত করুন। যদি দেশকে ভালোবাসেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল করুন, নীতি-আদর্শের রাজনীতিকদেরকে কাজ করার সুযোগ গড়ে দিন।

১০ এপ্রিল বিকেল ৩ টায় ‘মামুনুল-লকডাউনে ব্যর্থতা কার?’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে উক্ত কথা বলেন তিনি। সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদ চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, দেশকে কোন অন্যায়-অপরাধ-দুর্নীতিবাজ-জঙ্গীবাদের দিকে ঠেলে দিতে না চাইলে লম্পট-লুটেরাদের রাজনীতিকে প্রতিরোধ করুন, ধর্ম ব্যবসায়ীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে পরিকল্পিত ও স্বাস্থ্য সম্মতভাবে ব্যবসা সহ সকল সেক্টর উম্মুক্ত রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com