সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিনেমা হল ও শুটিং বন্ধ থাকবে

  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ৩.৫০ পিএম
  • ৮২৮ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। তবে সে সময় দেশের সিনেমা হলসহ নাটক-সিনেমার শুটিং চালু রাখার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট সংগঠনগুলো।

তবে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে দেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার। সেজন্য সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে সব হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই কারণে চলচ্চিত্র ও টিভি নাটকের শুটিং বন্ধ রাখার নির্দেশনা দ্রুতই জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। এ প্রসঙ্গে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা শুটিং বন্ধের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, মিটিং করছি সবার সঙ্গে। ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জানাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com