সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১, ৫.১৮ পিএম
  • ৯৮০ বার পড়া হয়েছে

শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও ফেইসবুকে তার বক্তব্য শেয়ারকারীদের বিরুদ্ধে  মামলা রুজু হয়েছে।

গত ৭ এপ্রিল,২০২১(বুধবার) মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা রুজু হয়।

সম্প্রতি রফিকুল ইসলাম এর উস্কানিমূলক বক্তব্য ফেসবুক এবং অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব এ ভাইরাল হয়। তার বক্তব্যে কচুর প্রধানমন্ত্রী মানি না, আমি রাষ্ট্রপ্রতি মানি না, আমাকে জেলে নিবা, কিসের প্রশাসনের অর্ডার আমি মানি না, আমাকে ফাসিঁ দিবা, রিমান্ডে দিবা, ও বদমাইশের দল, আজকে এই দেশের সিস্টেম, এই দেশের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা সব কিছুতেই পাপ, দুর্নীতি ভরে গেছে মর্মে উল্লেখ করেন।

এছাড়াও বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরও অসন্তোষ প্রকাশ করে বক্তব্য প্রদান করে রফিকুল।  ভিডিওতে তাকে রাস্তাঘাট অবরোধ করাসহ বিভিন্ন উগ্রবাদী ও উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা  যায়। এ সকল আক্রমনাত্মক, মিথ্যা, উস্কানিমূলক, রাষ্ট্র বিরোধী বক্তব্য সমূহ সৈয়দ আদনান এর নজরে আসলে মতিঝিল থানায় অভিযোগ প্রদান করেন। সৈয়দ আদনানের অভিযোগের প্রেক্ষিতে এ মামলা রুজু হয়।

মামলার তদন্ত অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com