সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১, ৪.২১ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে আরও এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার।
আজ শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।’
সেতুমন্ত্রী, মহামারির প্রথম তরঙ্গের অভিঘাতে পরিবর্তিত পৃথিবী নগরীর নব নির্মাণ প্রক্রিয়ায় আবারো প্রচন্ড আঘাত হেনেছে দ্বিতীয় তরঙ্গ।
তিনি বলেন, প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই সজোরে দ্বিতীয় ধাক্কা। আবারো বিধ্বংসী পরিবর্তনের ¯্রােতে ভেসে যাচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখা স্বপ্নগুলো। লন্ডভন্ড হয়ে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনধারা। প্রচন্ড এক ঝড়ের কবলে পড়ে হাত-পা গুটিয়ে শুধুমাত্র নিয়তি নির্ভর হয়ে আমাদের চলবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাঁচতে হলে লড়তে হবে, লড়তে হবে লড়াই করে জিততে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হতাশার কারণ নেই, কারণ এ লড়াইয়ের নেতৃত্বে আছেন সময়ের অসম সাহসী কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শত বিপদ বাধা চ্যালেঞ্জের মুখেও হাল ছাড়েন না। লকডাউন এর মতো কঠোর পদক্ষেপে সবচেয়ে বিপর্যস্ত হবে আজ আমাদের দেশের বহু প্রান্তিক মানুষ।
তিনি বলেন, আসুন আমরা সংকীর্ণ দলীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে দল-মত-নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। সরকারের পাশাপাশি সকল শ্রেণী পেশার সামর্থবানদের সাহায্যের হাত খেটে খাওয়া মানুষ ও ভাসমান জনগোষ্ঠীর দুঃখ-কষ্টের লাঘব ঘটাতে পারে।
আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে লন্ডনের নেতৃত্বকে খুশি করতে এবং কর্মীদের রোষানল থেকে বাঁচতে আইসোলেশন থেকে হাঁক-ডাক ছাড়ছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এসব হুমকি ধামকি আষাঢ়ের তর্জন-গর্জন সার। রাজনীতিকে বিএনপি জনগণের দ্বারপ্রান্ত থেকে তুলে এনে এখন আবাসিক রূপ নিয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের কর্মীরা দলের পক্ষে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে, তৃণমূলে পৌঁছে গেছে সরকারি সহায়ত্।া আর বিএনপি দরজা জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে আর করে যাচ্ছে কাল্পনিক অভিযোগ।
যখন যে ইস্যু সামনে আসে তা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করে উল্লেখ করে তিনি বলেন, পরাশ্রয়ী আন্দোলন এবং গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় আরোহনের দিন শেষ হয়ে গেছে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগনের আস্থা রয়েছে। সেটাই শেখ হাসিনা সরকারের মূল শক্তি। জনগণ ভালো করেই জানে বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাওয়া।
ওবায়দুল কাদের বলেন, ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না। এদেশের মুসলমানরা কোন অপশক্তি বা ধর্মব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি।
তিনি বলেন, কতিপয় স্বার্থান্বেষী এবং উচ্চ-বিলাসী লোকের স্বপ্নপূরণে দেশকে অস্থিতিশীল করার যে কোন অপপ্রয়াস জনগণকে সাথে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে।
উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন প্লাটফর্ম ডি-৮ এর আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ ও জনগণের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ অর্জন দেশের মানুষের অর্জন এবং শেখ হাসিনার সাফল্যের মুকুটে আরও একটি সোনালী পালক যুক্ত হলো। এ অর্জন শেখ হাসিনার নেতৃত্বের স্বীকৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com