সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে ৭ শ্রেণীর স্কুল ছাত্রীকে মুগডাল ক্ষেতে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৯.৫৬ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলীতে ৭ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত কামাল হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(০৮ মার্চ) ১১টার দিকে উপজেলার গেন্ডামারা এলাকায় মুগডাল ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল উপজেলার চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়,উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামের ৭ শ্রেণির এক স্কুল ছাত্রীকে পাশবর্তী এলাকার মোতালেব মুন্সীর ছেলে কামাল হোসেন বিভিন্ন সময় উত্যক্ত করতো। এরই জের ধরে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওই ছাত্রীর মা তার মামা বাড়ি থেকে বাড়ি ফেরার সময় মাকে এগিয়ে আনতে যাওয়ার পথিমধ্যে লাম্পট কামাল পিছু নেয়।

কিছু দূর গেলে স্কুল ছাত্রীকে মুগডাল ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির ডাক-চিৎকারে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের মা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে তাত্ক্ষণিক পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন। ঐ ছাত্রীর মা বলেন, ছেলে প্রায়ই আমার মেয়েকে উত্যক্ত করে আসছে।

ঘটনার দিন আমার মেয়ের আমার সাথে থাকা ব্যগ নিতে আসতে বলি। পথিমধ্যে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। আমি এ ঘটনার বিচার চাই । তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন ধর্ষণের বিষয়ে একটি মামলা হলে। অভিযান চালিয়ে ধর্ষককে আটক করা হয়েছে।স্কুল ছাত্রীকে মেডিকেল পরিক্ষার জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com