সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দু সপ্তার মধ্যে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষ করোনাভাইরাসের টীকা পেতে পারবেন: জো বাইডেন

  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১২.০৫ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্রে দু সপ্তার মধ্যে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষ করোনাভাইরাসের টীকা পেতে পারবেন। এর আগে এই সময়সীমা ছিল পয়লা মে কিন্তু এই ঘোষণার ফলে এই সময়সীমা আরও দু সপ্তাহ এগিয়ে দেয়া হলো ।বাইডেন হোয়াইট হাউজে বলেন , “ আর কোন বিভ্রান্তিকর নিয়ম নয় , আর কোন বিভ্রান্তিকর বিধিনিষেধ নয়। তিনি বলেন ১৯শে এপ্রিলের মধ্যে ১৮ বছর কিংবা তার ঊর্ধ্ব যাদের বয়স তারা সকলেই এই টীকার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্রে তিন ধরণেরই পর্যাপ্ত টীকা সরবরাহ রয়েছে।গত সপ্তাহ বাইডেন জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রে প্রাপ্ত বয়স্কদের ৯০ % ই ১৯ শে এপ্রিলের মধ্যে টীকা পেতে পারবেন কিন্তু তিনি এটি সকল প্রাপ্ত বয়স্কদের জন্য উন্মুক্ত করে দেয়ার কথা জানিয়েছেন।

জাতীয় জরিপে অবশ্য দেখা যাচ্ছে যে কুড়ি শতাংশ প্রাপ্তবয়স্ক লোকজন নানা কারণে টীকা গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছেন। কেউ কেউ বলছেন এটা অপ্রয়োজনীয় , কেউ বলছেন এটি ক্ষতিকর হতে পারে আবার কেউ সরকার পরিচালিত এই কর্মসূচির উপর আস্থা রাখতে পারছেন না। যদিও অধিকাংশ লোক যারা টীকা নিয়েছেন তারা প্রায় কোন রকম প্রতিক্রিয়ার কথা বলেননি কিংবা দু একদিনের জন্য খুব সাময়িক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন তবে যারা টীকা গ্রহণের বিরোধী তাঁরা বহুদিন ধরেই এর বিরোধীতা করে আসছেন।

বাইডেন তাঁর দায়িত্ব গ্রহণের আগেই জানুয়ারি মাসে টীকা নেন। তিনি মঙ্গলবার ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শহরতলী এলাকায় একটি টীকা দান কেন্দ্র পরিদর্শন শেষে হোয়াইট হাউজে এসে এই ঘোষণা দেন। সর্বসাম্প্রতিক সরকারি হিসেবে দেখা গেছে ৬ কোটি ২০ লক্ষ আমেরিকান টীকা নেয়া সম্পন্ন করেছেন , যা কীনা গোটা আমেরিকার ১৮ বছর এবং তার ঊর্ধ্ব বয়সী জনসংখ্যার ২৩ শতাংশ । এ দিকে ১০ কোটি ৭০ লক্ষ লোক মডার্না এবং ফাইজার-বাইওএন্ডটেক টীকার প্রথম ডোজটি গ্রহণ করেছেন । আবার কিছু লোক জনসন এন্ড জনসনের টীকা নিয়েছেন যা একটি ডোজেই সম্পন্ন হয়। গোড়াতেই যুক্তরাষ্ট্রে কেবল মাত্র বয়স্ক লোকদের এবং সম্মুখসারির কর্মীদের টীকা দেয়া হতো কিন্তু দু সপ্তার মধ্যে টীকা গ্রহণের এই ঘোষিত যোগ্যতার কারণে সকল প্রাপ্ত বয়স্ক লোক টীকা গ্রহণের সুযোগ পাবেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com