সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যানী করোনা আক্রান্ত!

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ১১.৫৭ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মঙ্গলবার দুপুরে তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। তিনি লক্ষ্মীপুর-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য। বিষয়টি নিশ্চিত করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে কাশি হচ্ছিলো। পরে করোনা টেস্ট করানো হলে আজ রিপোর্টে পজিটিভ এসেছে। বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এ্যানী তিনি সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। এদিকে এ্যানী করোনা আক্রান্ত হয়েছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তার বন্ধু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। তিনি লেখেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী করোনা পজিটিভ। তার সুস্থতা কামনা করি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com