সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ডিএসসিসি এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন মেয়র

  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ১০.২২ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণা মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার সন্ধ্যায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীকে কেন্দ্রীয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সেই অনুয়ায়ী ডিএসসিসির করণীয় নির্ধারণপূর্বক কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লকডাউন বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘ইতোমধ্যে মেয়র মহোদয় করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কারিগরি কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ নিয়ে আগামীকাল একাধিক দাপ্তরিক সভা রয়েছে। সভার পরে আমরা গণমাধ্যমকে সার্বিক বিষয়াদি অবহিত করব।’

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে লকডাউন বাস্তবায়নে করণীয় নির্ধারণ করতে আমাদের এক অনলাইন বৈঠক রয়েছে। সেখানেও আমরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাব বলে আশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com