সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বার মানবসেবা ফাউন্ডেশন’র বর্ষপূতি অনুষ্ঠান পালন দূর্যোগ ও সংকটে যুব-তরুনদের বিকল্প নেই

  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ১০.০৮ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : অতিতের ন্যায় বর্তমানে জাতির সকল দূর্যোগ ও সংকট মোকাবেলায় যুব ও তরুনদের এগিয়ে আসতে হবে।

দূর্নীতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং মোকাবেলা সহ চলমান নানা সংকটে যুব-তরুনদের বিকল্প নেই। শুক্রবার বিকেলে দেবীদ্বার মানবসেবা ফাউন্ডেশন’র বর্ষ পূর্তি অনুষ্ঠানটি কেক কাটার মধ্যে দিয়ে বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন।মানবসেবা ফাউন্ডেশন’র কার্যালয়ে সংগঠনের সভাপতি ও কুমিল্লা সাংবাদিক রিপোর্টাস ইউনিট এর জহিরুল ইসলাম মারুফ’র সভাপতিত্বে, এবং এম এ হান্নান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কমিউনিস্ট’র সভাপতি, মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক ও লেখক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। অন্যান্যদের আলোচনায় অংশ নেন, মুক্তিকামী জনতার যুবনেতা ও দেবীদ্বার মানবসেবা ফাউন্ডেশন’র উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ হেলাল আহমেদ, দপ্তর সম্পাদক মাহমুদুল হক রোবেল, সদস্য মোঃ আবু কালাম, ব্যবসায়ী মোঃ কাদের, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মনিরুল হক, মোঃ আনিছুর রহমান প্রমুখ।

অপর দিকে দেবীদ্বার মানবসেবা ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক সৌদী প্রবাসী হাজী মাহাবুবর রহমান প্রবাস থেকে মুটোফোনে অংশ গ্রহন করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বারেরা শাহিদাখানম শাহি মসজিদ’র খতিব আলহাজ্ব হজরত মাওলানা মোহাম্মদ আব্দুছ ছালাম খন্দকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com