সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যাত্রী ভোগান্তি বন্ধে দ্রুত পদক্ষেপ দাবি সেভ দ্য রোড-এর

  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ৬.০৬ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে
আকাশ-সড়ক-রেল ও নৌপরিবহন যাত্রী ভোগান্তি বন্ধে দ্রুত পদক্ষেপ দাবির পাশাপাশি সরকারিভাবে ভর্তুকি দিয়ে ভাড়া স্বাভাবিক রাখার আহবান জানিয়েছে সেভ দ্য রোড। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের রুটি-রুচি-জীবন-জীবীকার কথা না ভেবে ভয়াবহ সংকটের মধ্যে পরিবহন ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনটি। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আনজুমান আরা শিল্পী, জিয়াউর রহমান জিয়া এক বিবৃতিতে আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিলেও তাঁর ভালো কাজগুলোকে ঢেকে দিয়ে অসংখ্য অপরাধ-দুর্নীতি সংগঠিত হচ্ছে পরিবহন সেক্টরে। তাদের কারণেই যখন তখন উদ্ভট সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়ার মধ্য দিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অনতিবিলম্বে পরিবহন ভাড়া স্বাভাবিক করার জন্য সরকারি ভর্তুকি ও আইনী পদক্ষেপ গ্রহণ না করলে ২০২০ সালের মে-জুন মাসের মত আবারো রাজপথে কর্মসূচী দিতে বাধ্য হবে বাংলাদেশের একমাত্র মালিক-শ্রমিক-যাত্রী অধিকার আদায়ের স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড।  করোনা পরিস্থিতিতে ‘মরার উপর খরার ঘা’ হিসেবে ৬০% ভাড়া বৃদ্ধি না করে জনগনের ভোগান্তি কমাতে বিআরটিসির সিটিং বাস বৃদ্ধিরও আহবান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com