সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

 চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত রেস্তোরাঁ ও বিয়ের আয়োজককে জরিমানা

  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ৪.৫২ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

চাঁদপুরে জেলা প্রশাসনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের অনুষ্ঠান করায় একটি রেস্তোরাঁ ও অনুষ্ঠানের আয়োজককে এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতিতে গতকাল শুক্রবার বিকেলে এই অর্থদণ্ড দেওয়া হয়।

করোনা প্রতিরোধে চাঁদপুরে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে গতকাল শনিবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানের রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে শেষবারের মতো সতর্কতামূলক প্রচারণা ও অভিযান চালায়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসাইন।

 চাঁদপুরের হাজী মহসীন রোডের রসুইঘর চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে  জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি ও স্বাস্থ্যবিধি না মেনে দুই শতাধিক লোকজন নিয়ে বিয়ের আয়োজন করছে। তাই ওই রেস্তোরাঁ ও বিয়ের অনুষ্ঠানের আয়োজককে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com