সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্কুল ছাত্র মোঃ রিফাত কে ভিকুযন্ত্র দিয়ে হত্যার প্রতিবাদী মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৭.৪৪ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

স্কুল ছাত্র মোঃ রিফাত কে ভিকুযন্ত্র দিয়ে হত্যার প্রতিবাদী মানববন্ধনঃ তাদের এই ক্ষমতার উৎস কোথায়? জাতি জানতে চায়ঃ ঈসা আজ ৩১ মার্চ, ২০২১ইং রোজ বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে “পটুয়াখালী জেলা দশমিনা উপজেলার চর মাছুয়াখালী গ্রামের স্কুল ছাত্র মোঃ রিফাত কে ভিকুযন্ত্র দিয়ে চালক রিপন গং হত্যা করায় তাদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি এবং বে-আইনিভাবে ধান ক্ষেত বসতবাড়ীর মাটি কাটা বন্ধের দাবিতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন অপু, সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, শেরে বাংলা গবেষনা পরিষদের মহা সচিব আর কে রিপন, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি জামাল সিকদার, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সাকিম, এইচ এম বাবলু, এস.এম সোহেল সহ জাতীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও নিহত রিফাতের পিতা জাফর আলী, চাচা চাঁন মিয়া, মাওলানা আব্দুল আজিজ বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, বিভিন্ন সময়ে খবরের পাতা খুললেই দেখা যায় ভিকু যন্ত্র দিয়ে এক শ্রেনীর অবৈধ মালিক ও চালক এবং ব্যবসায়ী সাধারণ কৃষকের কৃষিজমি ও বসতভিটা অবৈধভাবে ইচ্ছামত কেটে ক্ষতি করছে তারা ব্যক্তিগত ভাবে প্রভাবশালী হওয়ায় তাদেরকে কেউ কিছু বলার সাহস দেখায় না। এই সুযোগে যেমন কৃষি জমির ক্ষতি হচ্ছে অন্য দিকে তাদের বে-পরোয়া ভিকুযন্ত্র চালানোর কারণে অনেকের জীবনও যাচ্ছে। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চর মাছুয়া খালী গ্রামের নবম শ্রেনীর স্কুল ছাত্র দরিদ্র কৃষক জাফরের ছেলে মোঃ রিফাত কে ভিকুযন্ত্র দিয়ে চালক রিপন গং গত ৩১ জানুয়ারী ২০২১ ইং তারিখে হত্যা করায় তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি, সংশ্লিষ্ট থানায় মামলা হওয়ার পরেও এখনও কি কারণে গ্রেফতার করা হয়নি তা আমাদের বোধ গম্য নয়। আইন সবার জন্য সমান। কিন্তু যখন প্রভাবশালীদের জন্য আইন প্রয়োগ করা হয়না তখন আমাদের রক্তক্ষরণ হয়। দশমিনা উপজেলার চর মাছুয়াখালী গ্রাম সহ বিভিন জায়গায় সাধারণ কৃষকের ধানক্ষেত-বসতবাড়ীর মাটি বে-আইনিভাবে কেটে নিয়ে যাচ্ছে, বিভাগীয় কমিশনারসহ স্থানীয় সংশ্লিষ্ট প্রসাশনকে জানানোর পরেও কোন প্রতিকার না পাওয়ায় গ্রামবাসী যখন হতাশ ও কিংকর্তব্য বিমূঢ় তখন কৃষক জাফরের ছেলের জীবন দেওয়ার পরেও মাটিকাটা বন্ধ হয়নি। তাদের এই ক্ষমতার উৎস কোথায়? জাতি জানতে চায়। অভিলম্বে এই হত্যাকান্ডের বিচার ও মাটিকাটা বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। নিহত রিফাতের বাবা জাফর আলী বলেন, মোর সন্তান হারিয়ে মুই পাগল হইয়া গেছি, কার জন্য এখন মুই বাইচ্চা থাকমু। মোর আর কিছু চাওয়া পাওয়া নাই। মুই প্রধানমন্ত্রীর কাছে মোর সন্তান হত্যার বিচার চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com