সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাড়ি না পাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১, ২.৫৯ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

করোনার সংক্রমণ রোধে আজ বুধবার থেকে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে চলছে গণপরিবহণ।করোনা পরিস্থিতিতে গণপরিবহনে ভাড়া আবারও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।  তবে সড়কে পর্যাপ্ত গাড়ি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। সকাল থেকে অফিস ও প্রয়োজনীয় কাজে মানুষ রাস্তার বের হয়ে গাড়ির জন্য অপেক্ষায় থাকে।

সকাল থেকে রাজধানীর যাত্রবাড়ী, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, ধানমণ্ডি, নিউমার্কেট, ফার্মগেট, এয়ারপোর্ট এলাকায় রাস্তায় শত শত যাত্রী বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। মূল স্টপেজ থেকে বাস যাত্রী নেওয়ার পর পথে আর নেওয়ার সুযোগ নেই। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় অফিসগামী লোকজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও অনেকের মুখে ছিল না মাস্ক।

করোনা সংক্রমণ রোধে গত ২৯ মার্চ সরকার ১৮টি জরুরি নির্দেশনা জারি করে। এর মধ্যে গণপরিবহণে ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com