সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে করোনা ভাইরাস এখন নিয়ন্ত্রণহীন

  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১২.৪৯ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

দেশে করোনা ভাইরাস এখন নিয়ন্ত্রণহীন। যদিও অনেকদিন ভাইরাসটি নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে জ্যামিতিক হারে। ২৪ ঘণ্টায় ৫ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ফেব্রুয়ারিতে সংক্রমণ একেবারেই নিচে নেমে আসে। ২৮শে ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল ২দশমিক ৮৭ শতাংশ। ওই দিন মাত্র ৩৮৫ জন রোগী শনাক্ত হয়। দৈনিক মৃত্যুও কমে এসেছিল। এক মাসের মাথায় সংক্রমণের সূচক কেনো এতো উঁচুতে উঠেছে এর সুনির্দিষ্ট কোন তথ্য নেই কারও কাছে। সংক্রমণ বাড়ার পেছনে কি কি নিয়ামক কাজ করছে এ নিয়ে বিস্তর গবেষণা তথ্যও প্রকাশ হয়নি এ পর্যন্ত। তবে স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা সংক্রমণ বাড়ার পেছনে মানুষের অসচেতনতাকে একতরফাভাবে দায়ী করে আসছেন।

করোনা প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা জারির এক দিন পর ইউরোপ ফেরত যাত্রীদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইউরোপ ফেরত যাত্রীদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদেরও ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার কথা বলা হয়েছে।
বিমানে আরোহনের আগে এবং পরে যাত্রীদেরকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বিমানের প্রতি সারিতে যারা মাঝখানে বসবেন তাদেরকে বাধ্যতামূলক ফেসশিল্ড পরতে হবে।
গণপরিবহনেও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেয়ার পর বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার থেকে ট্রেনেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। সব ট্রেনে অর্ধেক আসনের টিকিট বিক্রি করতে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com