সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে বাংলাদেশ তাঁতী লীগ আহবায়ক কমিটি গঠন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৮.৫৬ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্ল)প্রতিনিধি// কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন‘র ‘বাংলাদেশ তাঁতী লীগ‘র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সলতানপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ওই আবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আ‘লীগ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ভূঁইয়ার‘র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তাঁতী লীগ উপজেলা আহবায়ক ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন মো. মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মো. মনিরুজ্জামান মাষ্টার, মো. আনোয়ার হোসেন ভূঁইয়া টিটু, মো. সাইফুল ইসলাম মূন্সী মিঠু, মো. সালাহ উদ্দিন লাভলু, ইটালী প্রবাসী মো. মোখলেছুর রহমান সরকার, মো. ময়নাল হোসেন, মো. ফারুখ আহমেদ, মো. এমদাদ হোসেন, পরিমল চন্দ্র প্রমূখ। আলোচকরা বলেন, বঙ্গবন্ধুর শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে আমরা তাঁতী লীগ কমিটি গঠন করেছি। আমাদের লক্ষ হবে আ‘লীগ তথা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদশের্^ দলপরিচালনা করা, কোন ভাই লীগ বা ভোটের সময় নৌকা প্রতীকের বাহিরে ভাই লীগ বা ‘জয়বাংলা-ধানের শীষ‘ মার্কায় ভোটদানকারীরা দূরে থাকুন। যারা সংগঠন করছেন, তাদের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ আসলে কোন ধরনের নোটিশ ছাড়াই বহিস্কার করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তাঁতী লীগ উপজেলা আহবায়ক ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন মোল্লা নবগঠিত ৬নং ফতেহাবাদ ইউনিয়ন‘র ‘বাংলাদেশ তাঁতী লীগ‘র আহবায়ক কমিটির আহবায়ক মো. দেলোয়ার হোসেন সরকার, সদস্য সচিব মো. ময়নাল হোসেন সহ আহবায়ক কমিটির ৪১জন সদস্যকে পরিচিত করে দেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ্য দেবীদ্বারের কৃতি সন্তান আ‘লীগ কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক উপ-মন্ত্রী, এমপি এ.এফ.এম ফখরুল ইসলাম মূন্সী, সদ্য নির্বাচিত দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ‘র আরোগ্যলাভে দোয়া কামনা করা হয়। অপর দিকে আ‘লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, বিশিষ্ট লেখখ, গবেষক মোনায়েম সরকারের ৭৬তম জন্মবার্র্ষিকীতে দির্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com