সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ২৫, সুস্থ ১,৯১৫ জন

  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১, ৯.১১ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৮০তম দিনে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৫ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২৫ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ৭ জন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ১৮ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৭৬৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গতকাল মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২৫ হাজার ৯৫৪ জনের নমুুনা পরীক্ষায় ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১৩ জন বেশি শনাক্ত হয়েছেন।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৬৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭২ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৪ লাখ ১৪ হাজার ২৫৬টি হয়েছে সরকারি এবং ১০ লাখ ৭৩ হাজার ৪৩০টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার একই ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৫৪ জন। গতকালের চেয়ে আজ ১৬১ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৩ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৬৮৩ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৬ হাজার ৩৫৭ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩২৬টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪০টি ও বেসরকারি ৬৯টিসহ ২১৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৫০২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৫ হাজার ৯৫৪ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৪৮টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com