সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে বিশ্ব যক্ষা দিবস পালিত- যক্ষা এবং করোনা একই সূত্রে গাঁথা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই বেশী আক্রান্ত হচ্ছে

  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১, ৮.৩৫ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

————–এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// “মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে সরকারী হাসপাতল কমপ্লেক্স সভা কক্ষে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক দেবীদ্বার অফিসের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুর হোসেন’র সভাপতিত্বে এবং টিএলসিএ আব্দুল কাদের’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ডাঃ অজুন সাহা, ব্র্যাক সমন্বয়ক মো. ফজলুর রহমান। আলোচকরা বলেন, যক্ষা এবং করোনা একই সূত্রে গাঁথা। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই বেশী যক্ষা এবং করোনায় আক্রান্ত হচ্ছে। এ রোগ থেকে নিজেকে নিরাপদ রাখতে সচেতনতা আর নিয়ম মেনে চলার বিকল্প নেই। প্রতি বছর ২৪ মার্চ যক্ষা দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বব্যাপী যক্ষার প্রকোপ দূর করতে যক্ষা দিবস সচেতনতা সৃষ্টির সুযোগ আনে। এ দিবস যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাজনৈতিক ও সামাজিক প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে। সাম্প্রতিক সময়ে যক্ষার সংক্রমণ ও যক্ষারোগে মৃত্যুর ঘটনা প্রশংসনীয় হারে কমে এসেছে। ১৯৯০ সালের পর যক্ষা রোগে নিহতের সংখ্যা ৪০ ভাগ কমে এসেছে। এখনও কমছে। দ্রুত যক্ষা রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসার কারণে যক্ষার প্রকোপ কমে আসছে। তবে এখনও যক্ষা সারা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com