সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত কয়েক দিনে করোনা ভাইরাসের সংক্রমনের গ্রাফ দ্রুত ঊর্ধ্ব মুখি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ১.২৯ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

দেশে গত কয়েক দিনে করোনা ভাইরাসের সংক্রমনের গ্রাফ দ্রুত ঊর্ধ্ব মুখি হতে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা সংক্রমন নিয়ন্ত্রণে মানুষকে স্বাস্থ্য বিঁধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশের এখন চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া করোনা ভাইরাসের বিপজ্জনক ভ্যারিয়েন্ট সমুহ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দেশে দ্রুত করোনা সংক্রমনেরে চিত্র উদ্বেগের কারন হলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তাঁদের মতে করোনা সংক্রমন নিয়ন্ত্রণ করার জন্য মাস্ক ব্যাবহার নিশ্চিত করতে হবে এবং একই সাথে অন্যান্য স্বাস্থ্য বিধি মানতে হবে।

এক গবেষণার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দেশে বর্তমানে মাত্র ২০ শতাংস মানুষ মাস্ক ব্যাবহার করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাস্ক ব্যাবহার করলে এবং স্বাস্থ্য বিধি মানলে সংক্রমণের হার কমে যায় এবং এর তোয়াক্কা না করলে সংক্রমন বেড়ে যায়।

তাঁদের মতে সম্প্রতি মাস দেড়েক দেশে সংক্রমনের হার অনেকটা কমে গেলে অনেকে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে বেপরোয়া আচরন শুরু করায় সংক্রমের হার দ্রুত বাড়তে শুরু করেছে। অনেকে করোনার টিকার প্রথম ডোজ নিয়েও বেপরোয়া আচরন করছেন বলে উল্লেখ করে তাঁরা বলেন টিকার প্রথম ডোজ নেয়ার অন্তত তিন সপ্তাহ পর শরিরে এণ্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া শুরু হয়। করোনার টিকা সম্পর্কে বাংলাদেশের রোগ নিয়ন্ত্রন ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর সংবাদ মাধ্যমকে বলেছেন টিকা মানুষের শারিরে পূর্ণ ভাবে কার্যকর হয় দ্বিতীয় ডোজ নেয়ার দুই সপ্তাহ পরে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন টিকা পূর্ণ ভাবে কার্যকর হলেও তা শতভাগ সুরক্ষা দেয়ার গ্যারান্টি কোন টিকা প্রস্তুতকারকই দেয় নাই। তাই দুই ডোজ টিকা নেয়ার পরও পূর্ণ সুরক্ষা পেতে মাস্ক ব্যাবহার করতে হবে এবং স্বাস্থ্য বিধি মানতে হবে বলে তাঁরা উল্লেখ করেন। তবে তাঁরা অবশ্য বলেছেন টিকা নিলে যদি কোন কারনে সংক্রমন হয়ও তবে তার মাত্রা হবে মৃদু।

এদিকে, সরকারে স্বাস্থ্য বিভাগ সোমবার জানিয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন করোনা রোগী এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮০৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com