সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৭ বছর পর সেন্সরে মৌসুমীর সিনেমা

  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১, ৭.৩০ পিএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :  ৭ বছর পর সেন্সরে মৌসুমীর সিনেমা ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্স আপ নির্বাচিত হওয়ার পরই ‘না মানুষ’ চলচ্চিত্রে নাম লেখান মৌসুমী হামিদ। এটি তার প্রথম চলচ্চিত্র।

২০১১-১২ অর্থ বছরে সরকারি অনুদানের ‘হাডসনের বন্দুক’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ২০১৪ সালে এ সিনেমার নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো এতদিন পরেও সিনেমাটি আলোর মুখ দেখেনি।

নানা জটিলতা কাটিয়ে প্রায় ৭ বছর পর সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি।গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের একটি সূত্র।

‘হাডসনের বন্দুক’ পরিচালনা করেছেন প্রশান্ত অধিকারী। সিলেটের জাফলং, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ঢাকার উত্তরা, ধানমন্ডি’সহ বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। মৌসুমী হামিদ ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, অন্তু করিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com