সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিচারক হিসেবে কাজ শুরু লাভলু, শাওন ও হৃদয়ের

  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১, ৭.২৭ পিএম
  • ৩৭৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ বিচারক হিসেবে কাজ শুরু লাভলু, শাওন ও হৃদয়ের স্যাটেলাইট চ্যানেলে এনটিভির উদ্যোগে ও জিপিএস ইস্পাতের সহযোগিতায় এনটিভিতে শীঘ্রই প্রচার শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতার অনুষ্ঠান ‘অনন্য প্রতিভা’। এরই মধ্যে দেশের ছয়টি বিভাগীয় শহরে প্রাথমিক রাউন্ডের কাজ শেষ হয়েছে। এ প্রতিযোগিতার প্রধান বিচারকের ভূমিকায় আছেন সালাহ উদ্দিন লাভলু, মেহের আফরোজ শাওন এবং হৃদয় খান।

রাজধানীর তেজগাঁওতে এনটিভির স্টুডিওতে এই প্রধান তিন বিচারক বর্তমানে প্রাথমিক রাউন্ড থেকে উঠে আসা প্রতিযোগীদের থেকে কোয়ার্টার ফাইনালের প্রতিযোগী বাছাই করছেন। এ অনুষ্ঠানের প্রযোজক এবং পরিচালক ওয়াহিদুল ইসলাম শুভ্র। শুভ্র বলেন, ‘প্রধান তিন বিচারক লাভলু ভাই, শাওন আপা এবং হৃদয় ভাই বেশ সূক্ষ্ম বিচার করেই তারা প্রতিভাবানদের তুলে আনছেন।’

অনুষ্ঠানটি প্রসঙ্গে সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘কোন রিয়েলিটি শো’র বিচারক হিসেবে এটাই আমার প্রথম কাজ’। মেহের আফরোজ শাওন বলেন, ‘অনন্য প্রতিভা’র প্রধান একজন বিচারক হওয়াটা আমি ভীষণ উপভোগ করছি।

উপভোগ করার মূল জায়গাটা আমার কাছে হচ্ছেÑ এখানে বয়স নির্দিষ্ট করে দেয়া হয়নি। যে কারণে বিভিন্ন বয়সের সৃষ্টিশীল মানুষদের আমরা পাচ্ছি। যেমন কেউ গান ভালো করছের, কেউ নাচ ভালো করছেন।’ হৃদয় খান বলেন, ‘আমি বিশ্বাস করি এই অনুষ্ঠান প্রচার হওয়ার পর এ ধরনের অনুষ্ঠানে নিজেদের মেধার বিকাশ ঘটাতে বাংলাদেশের আরও অনেক মানুষ আগ্রহী হয়ে উঠবেন।’

শুভ্র জানান আগামী ঈদের পর থেকে এনটিভির পর্দায় অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। মূল পর্যায়ে উপস্থাপক হিসেবে আছেন সায়েম ও আলিসা ইসলাম। এ অনুষ্ঠানের প্রিন্ট মিডিয়া পার্টনার ‘বাংলাদেশ প্রতিদিন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com