সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফ্রান্স, জার্মানি ও ইটালি কভিড ১৯ এর টীকা অ্যাস্ট্রাজেনেকার টীকা ব্যবহার আবার শুরু করেছে

  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১, ১.১৪ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

স্বাস্থ্য কর্মকর্তারা এই আশংকা দূর করার পর যে কভিড ১৯ এর টীকা অ্যাস্ট্রাজেনেকার কারণে রক্তে জমাট বাঁধে, ফ্রান্স, জার্মানি ও ইটালি গতকাল থেকে এই টীকা ব্যবহার আবার শুরু করেছে। ইউরোপীয় ওষুধ সংস্থা, যারা কীনা ওষুধের ব্যাপারে আইন কানুন প্রয়োগ করে, এ কথা জানানোর পর অ্যাস্ট্রা জেনেকা -ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড টীকাটি নিরাপদ ও কার্যকর, ইউরোপীয় রাষ্ট্রগুলো এই টীকা প্রদান আবার শুরু করেছে। তা ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বলেছে,“প্রাপ্ত উপাত্তে এমন কিছুই দেখা যাচ্ছে না যে যারা এই টীকা নিয়েছে তাদের মধ্যে কোন রকম রক্তজমাট বাঁধার ঘটনাটি ঘটেছে”। তবে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী অলিভিয়ার ভেরান বলেছেন, সে দেশের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পরিষদ অ্যাস্ট্রাজেনেকা টীকা কেবল মাত্র যাদের বয়স ৫৫ বছর কিংবা তার বেশি তাদের প্রয়োগ করার সুপারিশ করছে।

ফরাসী কর্মকর্তারা ইউরোপীয় ওষুধ সংস্থার একটি মূল্যায়ন তুলে ধরেছে যেখানে বলা হয়েছে যে, তারা অ্যাস্ট্রাজেনেকা খুব অল্প সংখ্যক মানুষ বিশেষত অল্পবয়স্কা নারীর মধ্যে রক্ত জমাট বাঁধার সম্পর্কটা সম্পূর্ণ নাকচ করে দিচ্ছেন না। তবে তারা বলছেন সার্বিক বিবেচনায় পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে এই টীকায় উপকৃত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এ দিকে জন্স হপকিন্স রিসোর্স সেন্টার জানিয়েছে, বিশ্বব্যাপী এ পর্যন্ত ১২ কোটি ২৩ লক্ষ লোক কভিড ১৯ এ সংক্রমিত হয়েছে। প্রথম তিনটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে ২ কোটি ৯৭ লক্ষ লোক সংক্রমিত হয়েছে, দ্বিতীয় ব্রাজিল যেখানে এক কোটি আশি লক্ষ লোক এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত যেখানে এক কোটি ১৫ লক্ষ লোক সংক্রমিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com