সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১১.৫৬ এএম
  • ৩০৮ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সময় ৩১ বার তোপধ্বনি প্রদান করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টায় শহরের এ টিম মাঠে নির্মিত অস্থায়ী বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম সহ বিভিন্ন সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অপরদিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা, আলোচনা সভা, ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল,বিভাস মজুমদার গোপাল সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com