সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এড.নয়নকে আরজেএফের ফুল দিয়ে বরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১১.২৩ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ বহুল আলোচিত লক্ষ্মীপুর রায়পুর সংসদীয় আসন শূন্য হওয়ায় আগামী ১১ এপ্রিল উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন নৌকার কান্ডারী হওয়ায় ‘রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন’ (আরজেএফ) লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে ফুলের গালিচা দিয়ে বরণ করা হয়। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নুর উদ্দিন চৌধুরী নয়নকে ফুলের সুবাসে বরণ করেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর পক্ষে কবি অ আ আবীর আকাশ(দৈনিক জনবাণী ও গ্লোবাল টেলিভিশন),এমরান হোসেন (দৈনিক গণকণ্ঠ), নাজমুন্নাহার(দৈনিক স্বাধীন বাংলা), মোহাম্মদ ইউসুফ(দৈনিক নবঅভিযান),মোঃ সোহেল(দৈনিক বিশ্ব মানচিত্র)প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের হুমায়ুন কবির পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি জহির উদ্দিন বাবর, বদরুল আলম শাম্মী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল,সেক্রেটারি, রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাস্টারসহ জেলা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com