সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে এ পর্যন্ত ৫৭ লাখ ৭০ হাজার ১৯৮ জন করোনা টিকার নিবন্ধন করেছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২.৫২ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

দেশে এ পর্যন্ত ৫৭ লাখ ৭০ হাজার ১৯৮ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৪৪ লাখ ৮৫ হাজার ৯৫৪ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণকারীদের মধ্যে ২৮ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১৬ লাখ ৪১ হাজার ৫৯৯ জন নারী রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮৭ হাজার ৮৬০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৫০ হাজার ২৪৪ এবং নারী ৩৭ হাজার ৬১৬ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৪ লাখ ২১ হাজার ৮১৬ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ২৩ হাজার ৪৯৫, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৯৩ হাজার ৪১৬, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ২৭ হাজার ১৬১, রাজশাহী বিভাগে ৪ লাখ ৮৯ হাজার ৫৮৭, রংপুর বিভাগে ৪ লাখ ২৩ হাজার ১৯৮, খুলনা বিভাগে ৫ লাখ ৮৮ হাজার ৪৩৬, বরিশাল বিভাগে ১ লাখ ৯৯ হাজার ৬৫ এবং সিলেট বিভাগে ২ লাখ ৪৩ হাজার ২৭৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com