সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দুরন্ত টিভিতে ‘আমার সোনার বাংলা’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ১১.১১ এএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দুরন্ত টিভিতে ‘আমার সোনার বাংলা’ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দুরন্ত টিভির আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘আমার সোনার বাংলা’। ২৬ পর্বের এই নতুন অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৬ মার্চ থেকে প্রতি শুক্রবার ও শনিবার। এই দুইদিন বিকেল ৫টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে ‘আমার সোনার বাংলা’।

স্বাধীনতার জন্য বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে জানানো এবং শিশুদের দেশপ্রেমে আরো উদ্বুদ্ধ করার প্রয়াসে এই অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন এবং মুক্তি সংগ্রামীশিল্পী সংস্থার সদস্য ও সংগীত শিল্পী শীলা মোমেন। অনুষ্ঠানটির গল্প আবর্তিত হয়েছে কথা ও কাব্য নামের দুই ভাই-বোনকে ঘিরে। গল্প শুনতে তারা খুব ভালবাসে।

আবুল মোমেন ও শীলা মোমেন তাদের শোনান বাংলাদেশের স্বাধীনতার গল্প। শত শত বছরের সংগ্রামের শেষে কিভাবে জন্ম নিলো আমাদের বাংলাদেশ, কত ত্যাগের বিনিময়ে আমরা পেলাম আমাদের সোনার বাংলা- সেসব গল্প মুগ্ধ হয়ে শোনে দুই ভাই-বোন। এই অনুষ্ঠান প্রসঙ্গে আবুল মোমেন ও শীলা মোমেন জানিয়েছেন , ‘এটি নতুন ধরনের অনুষ্ঠান, দুরন্তের টিম খুব যতœ করে কাজটা করেছে।

তাছাড়া দুরন্ত তো শিশুদের জনপ্রিয় চ্যানেল। ইতিহাসে অনেক গল্প, বিস্তর চরিত্র, আছে উত্থানপতন, সাফল্য- পরাভব, উত্তেজনা-প্রশান্তি, ষড়যন্ত্র-অন্তর্ঘাত, নায়ক-খলনায়ক- এসব বৈচিত্র্য নিয়ে অনুষ্ঠানটি শিশুদের আকৃষ্ট না করার কারণ নেই।’ আমাদের প্রতিটি সংগ্রামেই দেশের গান প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।

তাই প্রতিটি পর্বেই থাকছে দেশের গান ও কোরিওগ্রাফি, যা পরিবেশন করবে শিশু শিল্পীরা। অনুষ্ঠানটির জন্য গবেষণা ও পান্ডুলিপি রচনা করেছেন অলোক বসু। অনুষ্ঠানটিতে কথা ও কাব্যের ভূমিকায় অভিনয় করেছে শেওলা ব্রততী ও নাবিদ রহমান তূর্য্য। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com