সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২৬ লাখ ৫৯ হাজার ৭৭৪ জন

  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১, ৫.৫৪ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। সংক্রমণের তীব্রতা কিছুটা কমলেও বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। রোববার (১৪ মার্চ, ২০২১) সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ৭৭৪ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে ১২ কোটি ৫১ হাজার ২৫০ জন। এছাড়াও আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৭৮৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ হাজার ৪২৩ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জনের।

মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের বিবেচনায়ও দ্বিতীয় স্থানে রয়েছে। এখন পর্যন্ত দেশিটিতে আক্রান্ত হয়েছে ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২১৬ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৭০৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮০ হাজার ৬১৩ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ৬৯৫ জনের।

বিশ্বে আক্রান্ত বিবেচনায় ৫ম স্থানে রয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৩ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৪৬৪ জনের।

তালিকায় ফ্রান্স ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি দশম স্থানে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় ৮ই মার্চ, ২০২০ সালে এবং প্রথম মৃত্যু ঘটে ১৮ই মার্চ, ২০২০ সালে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র:ওর্য়াল্ডোমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com